ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  8:13 PM

news image

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু তাদের সঙ্গে যে স্থিতিশীল সম্পর্ক ছিল তা এগিয়ে নিতে আগ্রহী ভারত। কেননা প্রতিবেশি দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন,  সেখানে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে আমরা সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। তিনি বলেন,  বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে, দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমি চাই, সম্পর্কটা এভাবেই রাখা হোক। এর আগে, গত মাসে জয়শঙ্কর সংসদে বলেছিলেন, শেখ হাসিনার কার্যালয় ‘খুব স্বল্প নোটিশে’ ঢাকা থেকে দিল্লিতে পালানোর অনুমতি চেয়েছিল। পরে একটি সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, ভারত সরকার হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপগুলোসম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় দিতে প্রস্তুত ছিল। যার মধ্যে তার রাজনীতি থেকে অবসর নেয়ার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রত্যাশা করছিলেন। কিন্তু ব্রিটিশ হোম অফিস সূত্র এনডিটিভিকে বলেছে, তাদের নিয়মনীতি কোনো ব্যক্তিকে আশ্রয় বা অস্থায়ী আশ্রয়ের জন্য সেই দেশে ভ্রমণ করার অনুমতি দেয় না। বর্তমানে শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে আছে, এমন ধারনা করা হচ্ছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম