ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সৌদি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৪,  10:13 PM

news image

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নতুন এক উচ্চতায় নিতে সম্মত এবং আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বুধবার (৩১ জানুয়ারি) সকালে সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি ড. আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সেখানেই এই আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের প্রতিনিধি দলটি। সাক্ষাৎ শেষে পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, আবারও প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করায় সরকারপ্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে সৌদি প্রতিনিধিদল। একইসঙ্গে দুদেশের ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা৷ কে এম শাখাওয়াত মুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সাক্ষাতে তার ভূয়সী প্রশংসা করেন শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট৷ সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম