ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বাংলাদেশের বিপক্ষে সাইড বেঞ্চের শক্তি দেখবে ভারত!

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  9:13 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে জয়ের মাধ্যমে ফাইনালটা এক প্রকারে নিশ্চিত করে ফেলেছে ভারত সেটি বলার অপেক্ষা রাখে না। লঙ্কানদের হারিয়ে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি তারা নিশ্চিত করেছে বাংলাদেশের ছিটকে যাওয়াটা। আর সে কারণেই আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে ভারতের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে তাদের নিয়মরক্ষার ম্যাচ। আর সে ম্যাচে তাই সাইড বেঞ্চের শক্তিমত্তা পরখ করে দেখার পরিকল্পনা রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ফাইনাল ও বিশ্বকাপের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট—এমনটাই জানানো হয়েছে তাদের প্রতিবেদনে। তারকা ব্যাটার বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহকে বিশ্রামে রাখা হতে পারে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে—এমনটাই শোনা যাচ্ছে। একই সঙ্গে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়াও থাকতে পারেন বিশ্রামে। রাহুলের পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন সুরিয়াকুমার যাদব। অপরদিকে কোহলির পরিবর্তে দলে ডাক পেতে পারেন শ্রেয়াস আইয়ার। এদিকে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে ডাক পড়তে পারে শার্দুল ঠাকুরের। আর বুমরাহর জায়গায় ডাক পেতে পারেন মোহাম্মদ সামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম