ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের বর্তমান টেস্ট দল সবচেয়ে পরিপূর্ণ: হাথুরুসিংহে

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  4:46 PM

news image

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য এখন জোর আলোচনায়। বাংলাদেশের পরের চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম ম্যাচটি। এর আগে দলের শক্তিমত্তার কথা মনে করিয়ে দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয়, সম্ভবত এই সময়ের টেস্ট দল সবচেয়ে পরিপূর্ণ। আমরা অনেক পেসার নিয়ে এসেছি, কয়েকজন ভালো গতির বোলার পেয়েছি। আমাদের স্পিন বিভাগেও অভিজ্ঞতা আছে।’ ‘ব্যাটিংয়ে গভীরতা আছে দুটো কারণে- আমাদের দু'জন স্পিনার সত্যিকারের ব্যাটার, তাদের টেস্ট শতক আছে। আর উইকেটরক্ষক আমাদের মূল ব্যাটার। এজন্য এই সিরিজে দলের ভারসাম্য খুব ভালো। এটা আমাদের আসলে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে যে আমরা এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’ ৯ ম্যাচে ৬ জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার উপরে আছে ভারত। ৬ ম্যাচে ৩ জয় নিয়ে বাংলাদেশ আছে চারে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এখন তাদের নিয়ে প্রত্যাশা বেড়েছে আরও। এটিকে অবশ্য খুব একটা খারাপ মনে করছেন না হাথুরু। তিনি বলেন, ‘চাপ আমাদের জন্য বাড়তি সুবিধাই। আমার মনে হয় অনেকেই বিশ্বাস করে, সামনে তাকানোর মতো কিছু একটা আছে। কিন্তু এরপর আমরা আসলেই বুঝতে পেরেছি কোথায় দাঁড়িয়ে আছি; শক্তি ও দুর্বলতা কতটুকু। দুনিয়ার সেরা দলের সঙ্গে খেলতে আমরা সত্যিই উদ্বুদ্ধ।’  ‘ভারতে এসে তাদের বিপক্ষে খেলা, এটাই এখনকার দিনের ক্রিকেটে সেরা চ্যালেঞ্জ। সেরা দলের সঙ্গে খেলাটা সবসময় আপনাকে বুঝিয়ে দেয় কোথায় দাঁড়িয়ে আছেন স্পোর্টসম্যান হিসেবে। আমরা ওই চ্যালেঞ্জটার দিকেও তাকিয়ে আছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম