ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  4:30 PM

news image

প্রয়োজনের সময় অর্থনৈতিক সহায়তা করায় বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্টের সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। একই দিনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন আব্দুল মোমেন। বৈঠকে উভয়পক্ষ অগ্রাধিকারমূলক বাণিজ্য আলোচনা, ব্যবসা ও বিনিয়োগে সহযোগিতা, পর্যটনসহ কানেক্টিভিটির ওপর বিশেষ জোর দেয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম