ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি : শ্রীরাম

#

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  4:48 PM

news image

টি-টোয়েন্টির হতাশা থেকে বের হতে এই সংস্করণে বাংলাদেশ দলের ‘টেকনিকাল কনসালটেন্ট’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ভারতীয় অলরাউন্ডার ও বিশ্ব ক্রিকেটের পরিচিত কোচ শ্রীধরন শ্রীরাম। নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত সাবেক এই ভারতীয় ক্রিকেটার। বাংলাদেশের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। এরপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই শোনা গিয়েছিল, এই ফরম্যাটে বর্তমান কোচ রাসেল ডমিঙ্গোকে দায়িত্ব না দিয়ে নতুন কাউকে দেওয়া হতে পারে। তখনই নাম আসে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামের নাম।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করবেন শ্রীরাম। এরপর এক বিবৃতিতে শ্রীরামকে নিয়োগ দেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের বিবৃতিতে শ্রীরাম বলেছেন, ‘আমি ২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং এলিট পর্যায়ে ৯ বছরের কোচিংয়ে অভিজ্ঞতা নিয়ে এসেছি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আমি সত্যিই মুখিয়ে আছি।’ সাবেক এই ভারতীয় তারকা আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে। বড় দুটি ইভেন্টে এমন প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে জড়িত থাকার কথা ভেবে আমি খুবই রোমাঞ্চিত।’ শ্রীরাম অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক ভারতীয় অলরাউন্ডার। ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন। তিনি অস্ট্রেলিয়া দলের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ ছিলেন। এবার বাংলাদেশ দলের সঙ্গে কেমন করেন, সেটাই এখন দেখার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম