ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বাংলাদেশি সাবেক ওপেনার মেহরাব এখন কানাডার পুলিশ

#

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  6:56 PM

news image

বাংলাদেশ ক্রিকেট দলে এক সময়ে তিনি ছিলেন ওপেনিং ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন মেহরাব হোসেন জুনিয়র। সবশেষ ২০০৯ সালে লাল সবুজের জার্সিতে খেলেছিলেন তিনি। এবার মেহরাব খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন এক কারণে। কানাডার পুলিশে নাম লিখিয়েছেন ৩৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমসহ বিভিন্ন অঙ্গনে কানাডার পুলিশ হিসেবে মেহরাব হোসেন জুনিয়রের যোগ দেয়ার বিষয়টি উঠে আসে। বাংলাদেশি এই ক্রিকেটারের এমন খবর নেট দুনিয়ায় ভাইরাল টপিকে পরিণত হয়েছে। বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ আলো ছড়ানো মেহরাব অমিত প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেন। তবে নামের প্রতি সেভাবে সুবিচার করতে না পারায় ক্যারিয়ার খুব একটা দীর্ঘ হয়নি তার। অনেকটা নীরবেই পেশাদার ক্রিকেট-জীবন শেষ করে ২০১৮ সালের ডিসেম্বর থেকে সপরিবারে কানাডায় চলে যান তিনি। সেখানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছেন মেহরাব। এরপর তিনি কানাডা পুলিশে চাকরির জন্য আবেদন করেন। সম্প্রতি তাকে অফিসিয়ালি নিয়োগ দেওয়া হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তাঁর ছবিতে দেখা যাচ্ছে নায়াগ্রা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন মেহরাব। এখন থেকে কানাডার আইন-শৃঙ্খলা সামলাবেন বাংলাদেশের সাবেক এ বাঁহাতি ব্যাটার। ২০০৬ সালের ১৩ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জোতিক ক্রিকেটে অভিষেক মেহরাবের। এরপর ২০০৯ সালে শেষবার বাংলাদেশের হয়ে খেলা মেহরাব ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ২টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ৭ টেস্টে করেছেন ২৪৩ রান, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৩ রানের ইনিংসই ক্যারিয়ার সেরা। ১৮ ওয়ানডেতে করেছেন ২৭৬ রান, ফিফটি আছে একটি। আর ২ টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ১৬ রান। বল হাতে ৭ টেস্টে ৪ ও ১৮ ওয়ানডেতে পেয়েছেন ৪ উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম