ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির সুখবর

#

২২ জানুয়ারি, ২০২৫,  9:06 PM

news image

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘ইতালিতে আপনার প্রতিভা বিনিয়োগ করুন’ স্কলারশিপ প্রোগ্রামের ১০ম ধাপে সম্প্রতি বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে দেশটি। ফলে আসন্ন সেশন থেকে এই বৃত্তি পাওয়ার জন্য যোগ্য হবে বাংলাদেশি শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। প্রতিবেদনে ইতালি দূতাবাস জানায়, নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি পাবে এবং তাদের অধ্যয়নের ক্ষেত্রে প্রাসঙ্গিক একটি ইতালীয় কোম্পানির সঙ্গে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করবে। তারা ইঞ্জিনিয়ারিং-অ্যাডভান্সড টেকনোলজিস, ইকোনমিক্স-ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচার-ডিজাইন এই তিনটি ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়ন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা আরও বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন https://investyourtalentapplication.esteri.it/SitoIYT/EN/invest-your-talent-in-italy এতে আরও জানানো হয়, বাংলাদেশের শিক্ষার্থীদের এই সুযোগ বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রদর্শন করে। এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা একটি দুর্দান্ত সুযোগ হবে। এটি শিক্ষাগত সহযোগিতাকে আরও প্রসারিত করবে এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম