ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৩,  10:34 PM

news image

অস্থিতিশীল দেশগুলোতে শান্তি রক্ষায় অবদানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়েরে ল্যাক্রোইক্স এবং ক্যাথরিন পোলার্ড।রোববার (২৫ জুন) সকালে শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতে তারা এ প্রশংসা করেন। বৈঠকে তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও নারীর নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, জাতিসংঘ সফলভাবে তার শান্তিরক্ষা অভিযানের ৭৫ বছর পূর্ণ করেছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে আসছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য প্রেরণকারী দেশ। তিনি বলেন, বিশ্বব্যাপী জাতিসংঘের ৯টি শান্তিরক্ষা মিশনে প্রায় সাত হাজার ৫০০ বাংলাদেশি নারী-পুরুষ নিযুক্ত রয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ এবং তার সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিজস্ব অর্থায়নে প্রশমন ও অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে। যৌন নিপীড়ন ও নির্যাতন রোধে ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ক্যাথরিন পোলার্ড। জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারী নিরাপত্তা এবং (জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে) নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম