ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

বাংলাদেশসহ ৫ দেশের জন্য ওমরাহ পালনে নতুন নিয়ম

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২২,  2:06 PM

news image

ওমরা পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য নতুন নিময় চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ওমরা ভিসা প্রদানের ক্ষেত্রে আঙুলের ছাপ যুক্ত করার কথা বলা হয়েছে। খবর সৌদি গেজেট। যুক্তরাজ্য, তিউনেশিয়া, কুয়েত, বাংলাদেশ এবং মালয়েশিয়ার নাগরিকদের জন্য নতুন এ নিয়ম চালু করেছে সৌদি। মন্ত্রণালয় জোর দিয়ে বলছে, ওমরা পালন করা যাত্রীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের যেসব বন্দর দিয়ে তারা আসছেন সেসব বন্দরে ওমরা পালনকারী যাত্রীদের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ওমরা পালনকারীদের ডিজিটাল সুবিধা প্রদানের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ওমরাহ ভিসার জন্য আঙুলের ছাপও দিতে পারবেন তারা। এর জন্য সৌদি ভিসা বায়ো নামের অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিতে হবে। এরপর পরিচয় যাচাই করার জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিয়ে আবেদনকারীকে অবশ্যই সামনের ক্যামেরা থেকে একটি পূর্ণ মুখের ছবি তুলতে হবে। যাতে এটি পাসপোর্টে থাকা ব্যক্তিগত ছবির সঙ্গে মেলে। শেষে ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ ইলেকট্রনিকভাবে স্ক্যান করে নিলেই নিবন্ধন সম্পন্ন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম