ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানো মূল বিষয় না: আয়ারল্যান্ড কোচ

#

স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ, ২০২৩,  10:23 AM

news image

সিলেটে ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ন্যূনতম লড়াইও করতে পারেনি আইরিশরা। বৃষ্টির কারণে এক ম্যাচ ভেসে যাওয়ায় সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। অন্য দুই ম্যাচে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- তিন বিভাগেই স্বাগতিকদের তোপে উড়ে গেছে আয়ারল্যান্ড। সেই তিক্ত স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টির অপেক্ষায় তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার (২৭ মার্চ) মাঠে গড়াবে প্রথম ম্যাচ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সামনের দিকে তাকানোর বার্তা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান। তিনি বলেন, গত সপ্তাহে যা হয়েছে, তা গত সপ্তাহেই শেষ। আমরা এই বিষয়ে কথা বলেছি। এখন আর গত সপ্তাহের কিছু ব্যাপার নয়। আমরা এখানে ভিন্ন সংস্করণে খেলতে এসেছি। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমরা যা করেছি, তারই ধারাবাহিকতায় ভালো একটি দলের বিপক্ষে তাদের হোম কন্ডিশনে টি-টোয়েন্টি সপ্তাহ কাটাব। ওয়ানডে সিরিজ শেষে এখন চলে এসেছে টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজে আয়ারল্যান্ডের প্রত্যাশা কেমন এমন প্রশ্নে মালান বলেন, আপনি যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাইবেন। আমার মনে হয় এটা অনেকবার বলেছি, আমরা বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের খেলা। কিন্তু আমার জন্য, আমরা সবসময়ই চাই ৩-০ ব্যবধানে জিততে। কিন্তু বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানোটা মূল বিষয় না। আমাদের জন্য ব্যাপার হচ্ছে একটা নির্দিষ্ট পথ ও ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে। আশা করি এটা চালিয়ে যেতে পারলে ৩-০ তে জয় এমনিতেই আসবে।'  আইরিশ কোচের বিশ্বাস, সংস্করণটি টি-টোয়েন্টি হওয়ায় তার দলের ক্রিকেটাররা মাঠে ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে। তিনি বলেন, সংস্করণ যত ছোট হয়, সব দলের সম্ভাবনা তত বাড়ে, তাই না? আমার মনে হয়, এটিই টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চকর বিষয়। একটা সময় ধরে আমরাও দেখিয়েছি, যে টি-টোয়েন্টিতে ভালো খেলতে পারি। আশা করি, আমরা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব। এখান থেকে আমরা কী প্রত্যাশা করতে পারি, সে ব্যাপারে ছেলেদের এখন ভালো ধারণা আছে। আশা করি, মাঠে ভালো কিছু করে দেখাতে পারব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম