ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশকে ২০৯ রানের বিশাল টার্গেট

#

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  4:13 PM

news image

গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের জোড়া অর্ধশতকে বাংলাদেশের সামনে ২০৯ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন কনওয়ে। এছাড়া ২৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফিলিপস। এদিকে, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদত হোসেন। এছাড়া একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম‌্য সরকার, সাইফউদ্দিন ও ইবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। অন্যদিকে সিরিজে এ পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে নিউজিল্যান্ড। অপরদিকে প্রথম দুটি ম্যাচেই হেরেছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম‌্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম