ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশকে ১৮৭ রানের টার্গেট দিল ভারত

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২২,  9:21 PM

news image

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ২০০ রানও করতে পারেনি ভারত। সবউইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৬ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন লোকেশ রাহুল।  রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়। সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস ও গাজী টিভি। নিয়মিত অধিনায়ক তামিমের অনুপস্থিতিতে দেশের ১৫তম অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটন দাসে।

প্রথমেই টস ভাগ্যে জয়লাভ করেন লিটন। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লিটন।  টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা দেখেশুনে খেলতে থাকেন। দলীয় ৫.২ ওভারে ধাওয়ানকে বোল্ড করে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদি মিরাজ। ভাঙে ২৩ রানের ওপেনিং জুটি। এরপর দলীয় ৪৮ রানে রোহিতকে বোল্ড করে দ্বিতীয় আঘাত হানেন সাকিব আল হাসান। একই ওভারে সাকিবের বলে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ফিরে যান বিরাট কোহলি।  চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল করেন ৪৩ রান। দলীয় ৯২ রানের সময় এবাদতের বলে ২৪ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শ্রেয়াস আইয়ার। পঞ্চম উইকেটে এসে লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দর ৬০ রানের জুটি গড়েন। দলীয় ১৫২ রানে ওয়াশিংটন সুন্দরকে এবাদতের ক্যাচ বানিয়ে ম্যাচে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। পরের ওভারে এক রান পর এবাদত তুলে নেন শাহবাজ আহমেদকে। ৩৫তম ওভারে সাকিব এসে একই ওভারে দুই উইকেট তুলে নেন। দলীয় ১৫৬ রানে শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে ফেরান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম