ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো ইংল্যান্ড

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৩,  9:56 PM

news image

মিরপুর শের-ই বাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩২৭ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ১৫ বলে ৭ রান করা সল্টকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন তাসকিন। মালানকে নিয়ে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান রয়। আগের ম্যাচের নায়ক মালানকে আউট করেন টাইগার অফ স্পিনার মিরাজ। ২১তম ওভারে ভিন্সকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাইজুল। ১৬ বলে ৫ রান করে ফেরেন ভিন্স। এরপর জেসন রয়ের ব্যাটে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। ১০৪ বলে ক্যারিয়ারের ১২ তম শতরান পূর্ণ করেন জেসন রয়। ৩৬তম ওভারে ইংলিশ ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। আউট হওয়ার আগে ১২৪ বলে ১৮ চার ১ ছক্কায় জেসন রয় করেন ১৩২ রান। এরই সঙ্গে ভাঙে অধিনায়ক জস বাটলারের সঙ্গে তার ৯২ বলে ১০৯ রানের চতুর্থ উইকেট জুটি। ৬৪ বলে ৭৬ রানের ঝরো ইনিংস খেলে দলকে বড় স্কোর গড়ার পথে নিয়ে যান জস বাটলার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেসন ভিন্সি, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম