ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক

বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুলেননি বাটলার

#

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ, ২০২৩,  4:43 PM

news image

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সফরকারীদের দেয়া ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে সিরিজ হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন জস বাটলার। সিরিজ হারের হতাশা থাকলেও বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুলেননি এই ইংলিশ অধিনায়ক, ‘সিরিজ হেরে হতাশ। তবে অবশ্যই বাংলাদেশের কৃতিত্ব প্রাপ্য। তারা ভালো খেলেছে।’ স্লো উইকেট হলেও এত অল্প রান যথেষ্ট মনে করেন না বাটলার। বলেন, ‘যথেষ্ট ছিল না। কিন্তু আমার মনে হয় অসাধারণ বোলিং প্রদর্শনী ছিল, খেলাটা গভীরে নেওয়া গেছে। এই রান তাড়া করায় বাংলাদেশকে ভালো চাপে ফেলেছে বোলাররা। ভিন্ন ধরনের টি-টোয়েন্টি ম্যাচ, লো স্কোরিং। আগামী ১০-১৫ মাসে আমাদের খেলার জন্য গুরুত্বপূর্ণ।’  উইকেটকে দায় না দিয়ে বাটলার বললেন, ‘উইকেট এমনই প্রত্যাশা করেছিলাম। আগে দু'টি ওয়ানডে ম্যাচ খেলেছি, ওরকমই ছিল পিচ। আমার মনে হয় চ্যালেঞ্জ নিতে হবে। আমাদের মানিয়ে নিয়ে ভালো করতে হতো। ১০-১৫ রান এই ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ। আমাদের বোলিং পারফরম্যান্স দুর্দান্ত ছিল। সৌভাগ্যবান যে উইকেট নিতে পেরেছি বেশ কিছু। বাংলাদেশকেও অনেক চাপে ফেলতে পেরেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম