ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

বাংলাদেশকে আরও ৪০ লাখ টিকা উপহার দিলো যুক্তরাষ্ট্র

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  8:48 PM

news image

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র আরো ৪ মিলিয়ন বা ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান হিসেবে দিয়েছে। নতুন এই অনুদানের মধ্য দিয়ে দেশটি বাংলাদেশে এ পর্যন্ত ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখেরও বেশি ডোজ টিকা সরবরাহ করেছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে লেখা হয়েছে- ‘বাংলাদেশকে ফাইজার করোনাভাইরাস ভ্যাকসিনের আরও ৪ মিলিয়ন ‘রেডি টু ইউজ’ ডোজ অনুদান দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত! এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত ভ্যাকসিনের মোট ডোজের সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছলো যা বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে। আমরা এখনও একসাথে লড়ে যাচ্ছি।’  উল্লেখ্য, সারা বিশ্বের সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত করোনাভাইরাসের টিকার সর্ববৃহৎ গ্রহীতা বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম