ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

বাংলাওয়াশের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৩,  8:40 PM

news image

টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ইংল্যান্ডকে সিরিজ ব্যবধানে হারিয়ে ইতোমধ্যে রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার তিন ম্যাচের শেষটি জিতে হোয়াইটওয়াশের রেকর্ড গড়তে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্য নিয়েই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এর আগে ম্যাচটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তৃতীয় ও শেষ ম্যাচে অভিষেক হয়েছে তানভীর ইসলামের। নাসুমের বদলে জায়গা করেছেন তিনি। আর ম্যাচটিতে আফিফ হোসেনের বদলে আবার ডাক পেয়েছেন শামীম পাটোয়ারী। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে সাকিব বাহিনী। প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের স্বাগরিকায় ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টির প্রথম জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় সাকিব বাহিনী। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে কখনও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে জিততে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম জয়ে দুর্দান্ত শুরু হয় তাদের। এই শুভসূচনার রেশ থাকে মিরপুরের ম্যাচেও। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার খেতাব অর্জন করে বাংলাদেশ। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা। যেখানে ক্যারিয়ার সেরা বল করেন মেহেদী হাসান মিরাজ। একাই ৪ উইকেট তুলে নিয়ে ধসিয়ে দেন ইংলিশদের ব্যাটিং ইনিংস। এবার জয়ের ধারাবাহিকতা ধরে টাইগারদের চোখ শেষ টি-টোয়েন্টিতে। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে বাংলাদেশ। তাতে তৈরি হবে নতুন রেকর্ড। 

বাংলাদেশের একাদশ

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম