ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  5:00 PM

news image

সৌদি আরবের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে। বিশ্বকাপের শেষ ১৬ তে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেসি-গোমেজদের। তাই একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ম্যাচের দিনদুয়েক আগে কাতারে দরজা বন্ধ (ক্লোজড ডোর) করে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। ধারণা পাওয়া যাচ্ছে, শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।

সৌদি আরবের বিপক্ষে শেষদিকে ক্রিস্টিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্ক্যালোনি। বদলি হিসেবে নামানো হয়েছিল লিসান্দ্রো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে। এদিকে আর্জেন্টিনা দল নিশ্চিত করেছে। দলের রাইট ব্যাক নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যাবে মেক্সিকোর বিপক্ষে একাদশে। এ ছাড়াও লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে বসিয়ে একাদশে রাখা হবে গুইডো রদ্রিগেজকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় দেখা জেতে পারে এঞ্জো ফার্নিন্দেজকে।  বিশ্বকাপের মতো আসরে একটি হারের পর অনেক বেশি পরিবর্তন নিয়ে মাঠে নামলে খেলার ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। তাই মেক্সিকোর বিপক্ষে তিন অথবা চার পরিবর্তন নিয়েই একাদশ সাজাবেন স্ক্যালোনি। 

সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কাস অ্যাকুনা/নিকলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগেজ, এঞ্জো ফার্নিন্দেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম