ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁচলো না এক সাথে জন্ম নেয়া পাঁচ শিশুর একটিও

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৩,  5:10 PM

news image

আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো গেলো না শিশুটিকে। দীর্ঘ ২৮ দিন ঢামেকের এনআইসিইউতে চিকিৎসাধীন থেকে অবশেষে মারা গেলো ঢামেকে এক সাথে জন্ম নেয়া পাঁচ সন্তানের মধ্যে বেঁচে থাকা একমাত্র শিশুটি। শিশুটি বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেন নবজাতক বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা। তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি।  তিনি বলেন, আমরা আগেও জানিয়েছি, শিশুগুলো অপরিপক্ক অবস্থায় মাত্র ২৬ সাপ্তাহ বয়সে জন্ম নিয়েছিল, ওজনেও ছিল কম। তারপরও আমরা এনআইসিইউ তে ইনকিউবেটরে রেখে চেষ্টা করেছি। একই ঘটনায় এর আগে জন্ম নেয়া পাঁচ শিশুর মধ্যে এক দিনের ব্যবধানে চার শিশু মারা যায়।  উল্লেখ্য, গত ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢামেকের গাইনি বিভাগে নরমালে একে একে পাঁচ শিশু জন্ম দিয়েছেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের সিএনজি চালক মামুন এর স্ত্রী মানসুরা বেগম (২২)। ওই দিন তিনি সকাল ৮ টায় প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন এবং জন্ম নেয় পাঁচ শিশু। জন্মের কিছু সময় পর এক শিশুর মৃত্যু হয়, চার শিশুকে দ্রুত ভর্তি রাখা হয় নবজাতক বিভাগে এনআইসিইউতে। সেখানে একদিনে ব্যবধানে তিন শিশুর মৃত্যু হয়। বেঁচে ছিল এক শিশু, সেটিও ২৮ দিন চিকিৎসাধীন থেকে মারা যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম