ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বহিরাগতের সঙ্গে প্রেমে মজেছেন তিশা

#

বিনোদন প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  9:33 PM

news image

বর্তমানে টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। ইতোমধ্যে নিজের সৌন্দর্য ও অভিনয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে প্রেমও করছেন বলে সম্প্রতি জানিয়েছেন তিশা। ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি। তবে তিনি শোবিজের কেউ নন। বর্তমানে বহিরাগত একজনের সঙ্গে প্রেম করছেন তিশা। অনুষ্ঠানের সঞ্চালক প্রেম করছেন কি না, জানতে চাইলে খুব স্পষ্ট ভাষায় উত্তর দেন তিনি। জবাবে তিশা বলেন, প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি। বিয়ের প্রসঙ্গ নিয়ে আলাপকালে তিশা বলেন, বিয়েটা আরও কিছুদিন পর করার ইচ্ছা। কারণ, আমার বাবা চলে গেছেন। তাই এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার ও কাজগুলোকে গুছিয়ে তোলা, এসব কিছুতেই তো সময় লাগে। এ কারণে আসলে এখনই বিয়ে নিয়ে ভাবছি না। চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কি না, সেটা ধোঁয়াশাতেই রেখেছেন তিশা। অভিনেত্রীর মতে, ভবিষ্যৎ তো সবসময় অনিশ্চিত। কখন কী হয় সেটা তো বলা যায় না। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, সেটা আগে থেকে নিশ্চিত হয়ে বলাটা খুব মুশকিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম