ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বসনিয়ার বিপক্ষে পর্তুগালের ‘গোল উৎসব’

#

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৩,  5:08 PM

news image

জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত সময় পার করছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচেই করেছিলেন জোড়া গোল। সেই ধারাবাহিকতা ধরে রেখে বসনিয়ার বিপক্ষেও দুইবার লক্ষ্যভেদ করলেন আল নাসর তারকা। তার জোড়া গোলে বসনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। সোমবার (১৬ অক্টোবর) রাতে বসনিয়ার মাঠে ম্যাচের পঞ্চম মিনিটে গোল উৎসবের শুরু করে পর্তুগাল। বক্সে বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। ১৯তম মিনিটে বাইরে মেরে ফার্নান্দেজের সুযোগ নষ্টের পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ফেলিক্সের পাস বক্সে পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান তিনি। ম্যাচের ২৫তম মিনিটে আর মিস করেননি ফার্নান্দেজ। সতীর্থের ক্রস বুক দিয়ে নামিয়ে বক্সে ঢুকে জোরালো শটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার। ৩২তম মিনিটে ফার্নান্দেজের কাটব্যাক পেয়ে দলকে চতুর্থ গোল এনে দেন কানসেলো।। প্রথমার্ধে আরও একটি গোল করে স্কোরলাইন ৫-০ করেন ফেলিক্স। ৪১তম মিনিটে সতীর্থের পাস বক্সের ভেতর পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে ছন্দে থাকা ফেলিক্স। বাকি সময়ে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম