ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

বর্তমান সরকার দমন-পীড়ন নয় বরং গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  10:19 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৯ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতারা দেশবিরোধী ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে প্রলাপ বকতে শুরু করেছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা তাদের ব্যর্থতা ও হতাশা ঢাকতে সরকারের বিরুদ্ধে কল্পিত নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলছেন। ‘দেশ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে’ বিএনপি মহাসচিবের এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল একদিকে বলছেন দেশ সন্ত্রাসের অভয়ারণ্য,

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বলেন বিরোধী মতের ওপর দমন-পীড়ন হচ্ছে। বিএনপি মহাসচিবের এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষা করার অপপ্রয়াস চালাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ যখন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশ্বে রোল মডেল, তখন মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল। বর্তমান সরকার দমন-পীড়ন নয় বরং গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি মহাসচিবের উপস্থিতিতে তার দল ও ছাত্রদলের নেতারা বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তৃতা দিচ্ছে। এমন ঔদ্ধত্যপূর্ণ ও ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড করার পরও বিএনপি নেতাদের দমনে হিংস্র আচরণ তো দূরের কথা সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল আজ সন্ত্রাসের কথা বলেন, বলেন বিরোধীদল দমনের কথা। অথচ বিরোধীদল দমন-পীড়ন ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টির মধ্য দিয়েই জিয়াউর রহমান বিএনপি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম