ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

বর্তমান পরিস্থিতি ভোটের তফশিল ঘোষণার জন্য অনুকূল: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৩,  4:04 PM

news image

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দ্বাদশ নির্বাচনের তফশিল ঘোষণার জন্য প্রতিবন্ধক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, বিদ্যমান পরিস্থিতি জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার জন্য অনুকূল। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই।  জাহাঙ্গীর আলম বলেন, বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বক্তব্য অনুযায়ী, জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, 'গতকাল হরতালের পর আগামী তিন দিন অবরোধ পালন করবে বিএনপি।' ইসি সচিব আরও বলেন, 'বিএনপির কর্মসূচিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে। নির্বাচনকে সামনে রেখে কমিশন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ প্রধান, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম