ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মোহাম্মদ সাহাবুদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  4:10 PM

news image

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী তিনি, একজন বীর মুক্তিযোদ্ধাও। কর্মজীবনে ছিলেন বিচারক ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার। স্বাধীনতার স্বপক্ষে তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে তিন বছর কারাগারে কাটিয়েছেন তিনি। ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। ছাত্রজীবনে ছিলেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি। স্বাধীন বাংলা ছাত্রপরিষদের জেলা সভাপতি হিসেবে পাবনায় স্বাধীন বাংলার পতাকার উত্তোলনকারী। অংশগ্রহণ করেন মহান মুক্তিযুদ্ধে।  বর্ণাঢ্য কর্মজীবনে মো. সাহাবুদ্দিন আহমেদ একাধারে আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও বিচারক। ১৯৮২ সালে বিসিএস ক্যাডারে যোগ দেন তিনি। কর্মজীবনে তিনি জেলা জজ, আইন মন্ত্রণালয়ের উপসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। নীতি-নৈতিকতার প্রশ্নে তিনি সবসময়ই আপোষহীন। এক পুত্র সন্তানের পিতা মো. সাহাবুদ্দিন আহমেদ। তার স্ত্রী অধ্যাপিকা ডঃ রেবেকা সুলতানা সাবেক যুগ্মসচিব। আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকলে তিনিই হতে যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম