ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোয়ন ফরম সংগ্রহ

#

০৩ মে, ২০২৩,  10:58 PM

news image

ক্যাপসনঃ বুধবার (০৩ মে) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর পক্ষে মননোয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে (বিসিসি) প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (০৩ মে) দুপুর ২ টায় তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করীম। বরিশলি সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবিরের কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুুল হক খান মামুন উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহের পর এ্যাড. আফজালুল করীম জানান, আজ আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবত) এর পক্ষে আমরা মনোনয়ন সংগ্রহ করেছি। আগামী ১৬ তারিখে জমা দেব। নির্বাচন কর্মকর্তা আমাদেরকে আচারন বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সকল আচারন বিধি মেনে কাজ করবো। এর আগে খোকন সেরনিয়াবাত মহিলা পরিষদের সাথে মতবিনিময় এবং আইনজীবি সমিতির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম