ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রীর মৃত্যু সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা গোলকিপারের বীরত্বে বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট ১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি বিশ্বকাপে স্পেনের ম্যাচসহ টিভিতে যা দেখবেন হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  9:51 PM

news image

ক্যাপসনঃ বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে সোমবার (২৫ জুলাই) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। 


মাছউদ শিকদার: গঠনতন্ত্র লঙ্ঘন করে পরিবহন শ্রমিক নেতা, বিবাহিত, অছাত্র ও বয়স বহির্ভূতদের নিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে এবং এ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ। সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২ টায় নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ম জাতির পিতার ম্যুরালের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এর অনুসারী পদ বঞ্চিত নেতা-কর্মীরা। এসময় বক্তব্য রাখেন রেজানুর রহমান লিয়ন, জুবায়ের, বেল্লাল, জিতু, রাব্বি, তৌহিদ, জয়নাল, এমরান হাওলাদার, রুবেল, আরিফ, লিয়াকত, মেহেদি মিরাজ, ফাহাদ, ইব্রাহিম, প্রিন্স সরদার, আলিম ও মেহেদি হাসান প্রমুখ। এর পূর্বে বেলা ১১ টায় নগরীর বিভিন্ন এলাকার ওয়ার্ড থেকে পদ বঞ্চিত ছাত্রলীগের সদস্যরা নবঘোষিত মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতৃত্ব পাওয়া বিবাহিত নেতা ও তার স্ত্রীসহ সন্তানদের সংবলিত পোষ্টার-প্লাকার্ড নিয়ে জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখস্থ সোহেল চত্বরে জড়ো হয়। পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল নগরীর সদররোড, কাকলীমোড়, রাজাবাহাদুর সড়ক হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। এসময় বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। উল্লেখ্য দীর্ঘ ১১ বছর পর গত শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয়। এতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী মোঃ রইজ আহমেদ মান্নাকে আহবায়ক ও মোঃ মাইনুল ইসলাম, আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক সহ ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ৩ মাসের জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম