ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাতাঁর প্রতিযোগিতার উদ্বোধন

#

০৮ সেপ্টেম্বর, ২০২২,  9:09 PM

news image

ক্যাপসনঃ বুধবার (০৭ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাতাঁর ও ওয়াটারপোলো প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।


মাছউদ শিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ সাতাঁর ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। গতকাল বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ^বিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটি অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধান, পরিচালক,  শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধান, শিক্ষার্থীবৃন্দসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা। আন্তঃবিভাগ সাতাঁর প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয়ের ১৬টি বিভাগের ৬৪ জন শিক্ষার্থী এবং ওয়াটারপোলো প্রতিযোগিতায় ১২টি বিভাগের ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে। প্রতিযোগিতাটি ৮ সেপ্টেম্বর শেষ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম