ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিনিধি

১২ আগস্ট, ২০২৬,  2:00 PM

news image

বরিশালের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনায় বোমা আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার বেলা ১১টার দিকে আদালত চত্বরে প্রবেশের প্রধান ফটকের ভেতরের অংশে (পটকা জাতীয়) একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের প্রধান ফটকের পশ্চিম পাশের পিলারের কাছে বিস্ফোরণটি ঘটে। তবে শব্দ খুব বেশি জোরালো ছিল না। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিস্ফোরণের স্থানটি বৃষ্টির কারণে কিছুটা কাদাযুক্ত হয়ে আছে। পুলিশের গোয়েন্দা ও স্পেশাল ব্রাঞ্চের বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থল ঘিরে রেখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালান। খবর পেয়ে র‌্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরাও আদালতের প্রধান ফটকে সতর্ক অবস্থান নেন।


এদিকে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল ইসলাম জাহিদসহ বিএনপিপন্থী আইনজীবীরা এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। ১৫ আগস্টকে ঘিরে ফ্যাসিবাদের সমর্থকেরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় আদালতপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। আইনজীবীরা জানান, আগামী ১৬ আগস্ট আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বরিশালের আদালতপাড়ায় যাবেন।


বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রত্যক্ষদর্শীরা ছোট আকারের একটি শব্দ হওয়ার কথা জানিয়েছেন। সেটি পটকা নাকি অন্য কোনো বস্তু, তা যাচাই-বাছাই করতে পুলিশের বিশেষজ্ঞরা কাজ করছেন। ঘটনাস্থল থেকে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি।


নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, সম্ভাব্য সব বিষয়ই তারা তদন্তের আওতায় রেখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম