ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

বরিশালে শেষ হলো ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণ

#

০৪ নভেম্বর, ২০২২,  3:06 AM

news image

ক্যাপসনঃ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বরিশালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনে সনদ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।


মাছউদ শিকদার: বরিশালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমির অর্থায়নে ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল ৩ টায় এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৬ দিনব্যাপী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠী জেলা প্রশাসক মোঃ জোহর আলী, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। বরিশাল বিভাগের ৬ জেলার ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রয়া ত্রিপুরা প্রথম স্থান অধিকার করেন, দ্বিতীয় স্থান অধিকার করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কামরুন্নাহার তামান্না এবং তৃতীয় স্থান অধিকার করেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সিরাজুম মুনীরা কায়ছান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা প্রশিক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম