ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

বরিশালে শিশু পরিবারে নবনির্মিত মসজিদে অজুখানার উদ্বোধন

#

১৯ মে, ২০২২,  9:21 PM

news image

আরিফুর রহমান: বরিশালে সরকারি শিশু পরিবারে দৃষ্টি প্রতিবন্ধীদের নবনির্মিত মসজিদের অজুখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১ টায় জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে এ অজুখানা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক  আল মামুন তালুকদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা ও নামাজের জন্য নবনির্মিত মসজিদের অজুখানার উদ্বোধন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শিশু পরিবার বালিক (দক্ষিণ) এর সম্মেলন কক্ষে সরকারি শিশু পরিবারসমূহ ও অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি এবং জেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে নিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম