ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলা, বন্দুকযুদ্ধে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২৫,  5:36 PM

news image

বরিশাল প্রতিনিধি : বরিশালর আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮) এর সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে সাহেবের হাট সংলগ্ন ওরাভাশবাড়ী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়ে নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম।  নিহত ব্যক্তি মো. রাকিব মোল্লা (২৭), তিনি উজিরপুর থানার বাহেরখাট গ্রামের বাসিন্দা খালেক মোল্লার ছেলে। আহতদের মধ্যে একজন হলেন মো. সিয়াম মোল্লা (২২), একই গ্রামের রিজন মোল্লা বাসিন্দারের ছেলে। অপর আহত উজিরপুর বাহেরঘাট রিপন মোল্লা ছেলে সিয়াম মোল্লা।  এ বিষয়ে বরিশাল আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মাদক কারবারীদের বিরুদ্ধে র‍্যাব-৮ এর একটি সিভিল টিম গোপনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে হামলা চালায় এবং গুলি ছোড়ে। র‍্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। তিনি বলেন, এই গোলাগুলির মধ্যেই রাকিব মোল্লা নিহত হন এবং আরও দুইজন আহত হন। তবে র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা গুলি চালায়নি মাদক চক্রের নিজেদের গুলিতেই ওই যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ জানিয়েছে, মাদকচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম