ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বরিশালে বেসরকারী পলিটেকনিক উদ্যোক্তা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

#

১৯ জুন, ২০২২,  3:44 AM

news image

ক্যাপসন: শনিবার (১৮ জুন) অনুষ্ঠিত বেসরকারী পলিটেকনিক উদ্যোক্তা সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার : বাংলাদেশ বেসরকারী পলিটেকনিক উদ্যোক্তা সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে নগরীর সদর রোডস্থ হোটেল এ্যারিনা হলরুমে বাংলাদেশ বেসরকারী পলিটেকনিক উদ্যোক্তা সমিতির (বিপিপিইএ) আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিটিইএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জহির উদ্দিন কাজী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোঃ ইসরাইল হোসাইন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বিপিটিইএ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদরীস আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব। এছাড়া বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা বেসরকারী পলিটেকনিকের বরিশাল বিভাগীয় সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক বেসরকারী পলিটেকনিক এর উন্নয়নে করোনিয় বিভিন্ন বিষয়ে কথা বলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম