ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা

#

০৬ জুন, ২০২২,  1:44 AM

news image

ক্যাপসনঃ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রোববার (৫ জুন) বরিশালে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই স্লোগান নিয়ে রোববার (৫ জুন) পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ হুমায়ুন শাহীন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান সরকার ও সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা। অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। পরিশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম