ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

বরিশালে প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

#

১৯ অক্টোবর, ২০২২,  7:15 PM

news image

ক্যাপসনঃ মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত র‌্যালীতে উপস্থিত বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: “শেখ রাসেল নির্মলতার প্রতিক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই স্লোগান কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীতে শেখ রাসেল দিবস পালন করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখান শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. এ. কে এম ইকবাল হোসেন, মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মন্দীব ঘড়াই ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ  সাজেদা। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা শিশু রাসেল বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ জেলা পর্যায়ে আইসিটি বিভাগের এবং জেলা শিশু একাডেমির বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম