ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

বরিশালে নবাগত ডিসি জাহাঙ্গীর হোসেন’র যোগদান

#

০৬ ডিসেম্বর, ২০২২,  5:09 AM

news image

ক্যাপসনঃ সোমবার (০৫ ডিসেম্বর) বরিশালে নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর যোগদান অনুষ্ঠানে উপস্থিত সদ্য বিদায়ী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ অন্যান্য অতিথিবৃন্দ।  


মাছউদ শিকদার: আনুষ্ঠানিকভাবে বরিশালে যোগদান করলেন নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নবাগত জেলা প্রশাসক এর আগে সুনামগঞ্জ জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি ও একাধিক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতিকসহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম