ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বরিশালে থ্রি হুইলার ছিনতাই চক্রের ৫ সদস্য আটক

#

১৯ জুন, ২০২২,  3:47 AM

news image

ছবির ক্যাপসন: বরিশালে পুলিশের অভিযানে আটক থ্রি হুইলার ছিনতাইকারীরা।

মাছউদ শিকদার: বরিশালে ডিবি পুলিশ পরিচয়ে থ্রি হুইলার ছিনতাইকারী ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানিয়েছে, এয়ারপোর্ট থানাধীণ দোয়ারিকা মধ্য ফেরিঘাট এলাকা থেকে কাজী আব্দুল কাদের এর ছেলে কাজী কামালের একটা অটোগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ তানিয়া (২৬) গত ১৭ জুন বিএমপি'র এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা ৪ জনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন। এজাহার সূত্রানুযায়ী, তাঁর স্বামী মোঃ কাজী কামাল প্রতিদিনের মত গত ১৩ জুন অটোগাড়ি নিয়ে বাসা থেকে বের হয়। বিকাল ৪ টার দিকে এয়ারপোর্ট থানাধীন বকুলতলা মনির মিয়ার ইটের ভাটার সামনে আসলে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামী ধরার কথা বলে তার অটোগাড়িতে উঠে। এয়ারপোর্ট মোড়ে গিয়ে বিভিন্ন স্থান থেকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় আরো তিন জন যোগ দেয় তাদের সাথে। এর মধ্যে একজন মটর সাইকেল নিয়ে তাদেও সাথে আসে। পরে দোয়ারিকা ফেরীঘাট নিয়ে গিয়ে বিকাল ৫ টার দিকে চালক কামালকে পানি ও বিস্কুট খেতে বাধ্য করে তারা। তা খাওয়ার পর মাথা ঝিম ঝিম ও ঘুম ঘুম ভাব আসলে তাদের উদ্যেশ্য খারাপ বুঝতে পেরে গাড়ি স্টার্ট দিতে চাইলে চক্রটির সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায় স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত মটর সাইকেলটি ফেলে অটোগাড়িটি (থ্রি-হুইলার) নিয়া পালিয়ে যায়। বিষয়টি অধিক গুরুত্বের সাথে বিবেচনা করে বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, এয়ারপোর্ট থানার সহ সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসাইন ও অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার এর নেতৃত্বে থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় সাথে জড়িত ৫ জনকে আটক করে। আটককৃতরা হলো, মোঃ সাখায়েত মুন্সি (৪০), মোঃ জহির হাসান মোল্লা (৩৫), মোঃ সোহেল হাওলাদার (৪০), মোঃ আমিরুল ইসলাম (৪০) ও মোঃ মহসিন শেখ। এরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানান পুলিশ। এদের বিরুদ্ধে প্রায় একই ঘটনায় বিভিন্ন থানায় এক ডজনেরও অধিক মামলা রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম