ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

বরিশালে ডায়াগনস্টিক মালিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

#

২১ সেপ্টেম্বর, ২০২২,  4:49 AM

news image

ক্যাপসনঃ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বরিশাল মহানগরীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল মহানগরীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে মেট্রোপলিটন পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) রাসেল- পিপিএম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা ও  খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ নানান বিষয়ে এ মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, প্রতিষ্ঠানের কেউ দালাল সেজে সেবাপ্রত্যাশী ব্যক্তিদের হয়রানি করলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। কোন প্রতিষ্ঠানের লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন করতে হবে, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা ও কাঙ্খিত সেবা দিতে ব্যত্যয় ঘটলে পুলিশকে অবগত করতে হবে। সর্বোপরি ব্যবসা হিসেবে নয়; সেবা মনে করে রোগীদের সাথে অমানবিক কাজ করা থেকে বিরত থাকার আশাবাদ ব্যক্ত করে সার্বিক সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার। এ সময় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এর মালিকগণ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার এর  নিকট তাদের মতামত তুলে ধরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম