ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বরিশালে জেলা প্রশাসনের সেলাই মেশিন বিতরন

#

০৫ জুন, ২০২২,  7:48 PM

news image

ছবির ক্যাপসনঃ রোববার (৫ জুন) বরিশালে অসহায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।


মাছউদ শিকদার: বরিশালে অসহায় দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৪ টি সেলাই মেশিন বিতরণ করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।  করোনা ভাইরাসের প্রভাবে মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকেই হয়েছে কর্মহীন, তাই এস অসহায় পরিবারের মাঝে রোববার (৫ জুন) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক দুঃস্থ অসহায় নারীদের মাঝে ২৪ টি সেলাই মেশিন বিতরণ করেন। এসময় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত জান্নাতুল ফেরদাউস শিশির তার লেখা বই অস্তিত্বে তেতুলিয়া বইটি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। বিনা অপরাধে দীর্ঘদিন কারাভোগের পর জেলা প্রশাসকের সহযোগিতায় মুক্তি পাওয়া পেয়ারা বেগমও অনুষ্ঠানে হাজির হয়। তাকে কাড়ামুক্ত করে সেলাই মেশিন উপহার দিয়েছিলেন জেলা প্রশাসক। এমনকি পেয়ারা বেগমের বিয়ের সময় সরকারি অনুদান ছাড়াও নিজে অর্থ দিয়ে সাহায্য করেন জেলা প্রশাসক। রোববার পেয়ারা বেগম তার স্বামীকে সাথে নিয়ে নিজ হাতে তৈরি করা নকশীকাতা তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের হাতে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম