ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

বরিশালে জেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

#

২৯ সেপ্টেম্বর, ২০২২,  6:38 PM

news image

ক্যাপসনঃ বুধবার (২৮ সেপ্টেম্বর) বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি র‌্যালিতে অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, সামাজিক সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে দুপুর ১২ টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ওয়াহেদুর রহমান, মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস ও সচে ও খ্রিস্টানদের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভায় অতিথিরা বাংলাদেশের সামাজিক সম্প্রীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম