ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

বরিশালে জেলা পুলিশের খাচায় ভূয়া সেনা কর্মকর্তা

#

২২ মে, ২০২২,  8:32 PM

news image

মাছউদ শিকদার : বরিশালের গৌরনদীতে সেনাবাহিনী পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে রাকিব বেপারী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ মে) দুপুর ২ টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয়। প্রতারক রাকিব বেপারী গৌরনদী উপজেলার টরকীর চর গ্রামের মৃত করিম বেপারীর ছেলে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেইন বলেন,

মাদারীপুরের কালকিনি থানার চরফাতেবাহাদুরপর গ্রামের আবুল কালামের ছেলে মাহমুদ হোসাইনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক রাকিব বেপারীকে গ্রেফতার করে গৌরনদী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন ব্যক্তির থেকে টাকা নেওয়া দৃশ্যর ভিডিও সংগ্রহ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানা যায়, ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানার বিপন নগর ইউনিয়নের ছোট ঘিঘাটি গ্রামের শাহজাহান বিশ্বাসের ছেলে মো. কবির হোসেন (৩২) ও গৌরনদী উপজেলার টরকীর চর গ্রামের মৃত করিম বেপারীর ছেলে রাকিব বেপারী (৪৫) নিজেদেরকে শ্বশুর-জামাই ও দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে মাদারীপুর জেলার কালকিনি থানার চরফাতেবাহাদুরপর গ্রামের আবুল কালামের ছেলে মাহমুদ হোসাইন (২১) গৌরনদী উপজেলার টরকীর চর গ্রামের শাহাবুদ্দিন মোল্লার ছেলে ওসমান মোল্লা (২২), গৌরনদী উপজেলার উত্তর রমজানপুর গ্রামের দলিল উদ্দিন হাওলাদার এর ছেলে সজীব (২৩) ও একই এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে মিজান মোল্লাসহ (২৫) একাধীক ব্যক্তির কাছ থেকে ২৪ লাখ টাকা আত্মসাৎ করে। এ ব্যাপারে আটকৃতর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম