ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে ক্যারিয়ার গঠনে সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার

#

০৫ ডিসেম্বর, ২০২২,  4:16 AM

news image

ক্যাপসনঃ বরিশালে অনুষ্ঠিত “ক্যারিয়ার গঠনে জনহিতকর কর্মকান্ডে ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণ: সমস্যা ও সম্ভাবনা” বিষয়ে সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: “ক্যারিয়ার গঠনে জনহিতকর কর্মকান্ডে ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণ: সমস্যা ও সম্ভাবনা” বিষয়ে বরিশালে পেট্রোরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে। সমাজসেবায় ছাত্রসমাজকে উৎসাহিত করা এবং দেশের সেবায় নিয়োজিত করাই এই পেট্রোরি সেমিনারের মূল উদ্দেশ্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন। বাংলাদেশ ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি ড. মূহঃ আব্দুর রহীম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরআরএফ বরিশালের কমান্ড্যান্ট অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক ড. এ কে এম ইকবাল হোসেন এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম