ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে এপিবিএন’র অভিযানে ইয়াবাসহ আটক ১

#

২৪ মে, ২০২২,  3:50 AM

news image

ক্যাপশনঃ বরিশালে এপিবিএন এর অভিযানে মাদকসহ আটক বিল্লাল মিনা।


মাছউদ শিকদার: বরিশাল নগরীর মুসলিম পাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (২২ মে) বিকেলে তাকে আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে এপিবিএন এর বরিশাল সদর দপ্তর। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী জানা যায়, রোববার বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডস্থ মুসলিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল মিনাকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা মুল্যমানের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক বিল্লাল ঝালকাঠি জেলার নলছিটি থানার রানাপাশা ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিনার ছেলে। পরবর্তীতে মামলা দায়ের শেষে তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে এপিবিএন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম