ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

বরিশালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

#

১৮ ডিসেম্বর, ২০২২,  8:49 PM

news image

মাছউদ শিকদার: বরিশালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। “থাকব ভালো, রাখব ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই স্লোগান নিয়ে রোববার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গনে বর্ণাঢ্য এক র‌্যালির মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। র‌্যালিটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় আলোচনা সভা, চেক বিতরণ, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক শাহাবুদ্দিন আহমেদ। আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কর্মীদের ২১ জন মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি (এসএসসি) প্রদান করা হয়। পাশাপাশি বরিশাল জেলায় ২ জন রেমিট্যান্স প্রদান কারিকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম