ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

বরিশালের চকবাজার ব্যবসায়ীদের সাথে নৌকার প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

#

০২ মে, ২০২৩,  10:21 PM

news image

ক্যাপসনঃ মঙ্গলবার (০২ মে) বরিশাল নগরীর চকবাজার এলাকার নাগরিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।


মাছউদ শিকদার: বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নাগরিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। মঙ্গলবার (০২ মে) বেলা ১১ টার দিকে তিনি নগরীর কালেক্টরেট পুকুর পাড়, চকবাজারসহ বেশ কয়েকটি এলাকায় নাগরিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় খোকন সেরনয়িাবাত নগরবাসীর সার্বিক খোঁজ খবর নেন। নির্বাচিত হলে নগর উন্নয়নে সকলের সহায়তা কামনা করেন তিনি। এসময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করীম, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর আওয়ামী লীগের সদস্য ফরহাদ বিন আলম জাকির, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য গাজী তৌকির আতাহারী শুভ, মহানগর যুবলীগের সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এমরাজ হোসেনসহ  দলীয় শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম