ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি

বরিশালের অসুস্থ সাংবাদিক এস এম ইকবালের পাশে জেলা প্রশাসন

#

০৮ সেপ্টেম্বর, ২০২২,  9:10 PM

news image

ক্যাপসনঃ বরিশালের বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী এস এম ইকবালের অসুস্থতার খোঁজখবর নিতে তার বাসায় যান এনডিসি মোঃ মুশফিকুর রহমান। 


মাছউদ শিকদার: বরিশালের বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী এস এম ইকবালের অসুস্থতার খোঁজখবর নিতে পাশে দারিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর পক্ষ থেকে পাঠানো হয় ফল ও আর্থিক শুভেচ্ছা। বুধবার (০৭ সেপ্টেম্বর) এস এম ইকবাল এর বার্ধক্যজনিত অসুস্থতার খোঁজখবর নিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফলের ঝুড়ি ও আর্থিক শুভেচ্ছা নিয়ে তার বাসায় যান সহকারী কমিশনার ও এনডিসি মোঃ মুশফিকুর রহমান। এসময় তার যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন তার পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এস এম ইকবাল বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে বাসায় অবস্থান করছেন। জেলা প্রশাসকের এই শুভেচ্ছা পেয়ে তাকে কৃতজ্ঞতা জানান সুধীজন এস এম ইকবাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম