ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ

বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে ঢাকা

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২,  4:09 PM

news image

অবশেষে জয়ের মুখ দেখলো মিনিস্টার ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর ম্যাচে ফরচুন বরিশালকে ১৫ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে তারকাবহুল দলটি। বিপিএলে এটি ঢাকার প্রথম জয়। আজ বরিশালের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৮ উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করেছিল ১২৯ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ক্রিস গেইল। তিনি করেছেন ৩৬ রান।

৩৩ রান করেছেন ডোয়াইন ব্র্যাভো। অধিনায়ক সাকিব আল হাসান করেছেন ২৩ রান। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ঢাকার টপ অর্ডার ব্যাটসম্যানরা। মিডল অর্ডারে নেমে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভাগত হোম টেনে তোলেন দলকে। তারা করেছেন যথাক্রমে ৪৭ ও ২৯ রান। অপরাজিত আন্দ্রে রাসেল করেছেন ৩১ রান। বল হাতে উইকেটও পেয়েছেন দুটি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম