ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বরগুনায় সনাকের আয়োজনে দুই দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

#

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  4:23 PM

news image

তথ্যের অধিকার সুশাসনের অঙ্গিকার, কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার’এই শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরগুনা এর উদ্যোগে ও জেলা প্রশাসন, বরগুনা এর সহযোগিতায় দুই দিনব্যাপী এ তথ্য মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী ) সকাল ১০:০০ টায় বরগুনা সার্কিট হাউজ সংলগ্ন শিমুলতলা মাঠে এ তথ্যমেলা অনুষ্ঠিত হয়। তথ্যমেলা’র শুভ উদ্বোধন করেন মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক, বরগুনা। তথ্য মেলায় ৩৯টি সরকারি ও ৬টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৫টি স্টল বিভিন্ন প্রদর্শনী দিয়ে সাজানো হয়েছে। এর মধ্যে বিশেষ উল্লেখ যোগ্য জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী । মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৭:৩০ টায় তথ্যমেলা’র সমাপনী দিনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক, বরগুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন  মো: ইব্রাহিম খলিল, পুলিশ সুপার, বরগুনা । তথ্য মেলায় ২দিন ব্যাপি তথ্য অধিকার আইন ২০০৯ ও আবেদন ফরম পূরণ সম্পর্কে অবহিতকরন, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও স্কিল কম্পিটিশন (প্রতিভা অন্বেষণ) প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর ক্যাম্পেইন কর্মসূচি, নাগরিক সমাবেশ, গনশুনানী, দুর্নীতিবিরোধী নাটক, পটগান,  গান ও নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের তথ্যমেলা’য় ৩৯ টি সরকারি ও ৬ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেতথ্য মেলায় সভাপতিত্ব করেন মনির হোসেন কামাল, সনাক সভাপতি, টিআইবি, বরগুনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম