ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২২,  9:47 PM

news image

বরগুনা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার শাহজান পহলানের ছেলে বেলায়েত পহলান (২৫), হারুন হাজীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মো: হেলাল (৩৫) এবং জলিল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৪)। গুরুতর আহত অন্য একজন হলেন, একই এলাকার নিজাম খানের ছেলে আরিফ (২০)। স্থানীয়রা জানায়, হারুন হাজীর ছেলে হেলাল দীর্ঘ ১৪ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত সপ্তাহে তিনি বাড়ি আসেন। এরপর নতুন পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। দুপুরের দিকে মামাত ভাই বেলায়েত,

প্রতিবেশী রবিউল ও আরিফকে নিয়ে পুরনো ঘরটি অপসারণ করতে যান। এ সময় পাশে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনে লেগে যায় এবং চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই বেলায়েত, হেলাল ও রবিউল মারা যান। আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন বলেন, নতুন ঘর নির্মাণ করতে গিয়ে একসাথে তিনজনের প্রাণ গেল। এই তিনজনই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারগুলো। খবর শোনার পর থেকে বরগুনার জেলা প্রসাশক সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়ার কথা জানিয়েছেন বলে তিনি জানান। এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান বলেন, সদর থানার ওসিকে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি দুর্ঘটনা। পরিবারেরও কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম