ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বরগুনায় পিকআপ চাপায় মা-ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মার্চ, ২০২২,  1:24 PM

news image

ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকআপভ্যানচাপায় বরগুনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (০৭ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) এবং তার ছেলে মো. রাকিব (১৬)। স্থানীয়রা জানান,

সোমবার সকালে নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে নিয়ে পায়ে হেঁটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সসংলগ্ন এলাকায় ভাই কুদ্দুস পহলানের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকআপভ্যান মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ট্রাককে ওভারটেক করার সময় পথচারী মা ও ছেলেকে চাপা দেয় পিকআপ। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম