ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবারও মিরাজের ঘূর্ণি-জাদু, জিতল গায়ানা গাজীপুরের যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা

বরগুনার ৩টি নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২২,  8:24 PM

news image

ছবি : সংগৃহীত


বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা ছয়দিন ধরে বরগুনার নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (১৪ আগস্ট) দুপুরের দিকে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর  নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বরগুনার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জোয়ারের পানি বাড়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে বসতঘর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। তীররক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে যেতে পারে বলে আতঙ্কে আছেন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ। জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানান,

এটি এ মৌসুমের সর্বোচ্চ জোয়ার। গত মঙ্গলবার (৯ আগস্ট) থেকে বরগুনার প্রধান তিন নদীতে (পায়রা-বিষখালী-বলেশ্বর) জোয়ারের পানি বেড়েছে। জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রেডিও অপারেটর গোলাম মাহমুদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরগুনায় বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ভারী বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিষখালী নদীর পানির উচ্চতা গত কয়েক দিন যাবত বেশি রয়েছে। বৃষ্টি হ্রাস না পাওয়া পর্যন্ত প্রত্যেক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম